পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট সুষ্পষ্ট নিম্নচাপটি এখন স্থলভাগে প্রবেশ করেছে। এই মুহূর্তে সেটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশার উত্তর উপকূল, ঝাড়খন্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর। এটি আগামিকাল বুধবার ক্রমশ এগিয়ে যাবে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। যার ফলে আজ, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতা। শুধুই নিম্নচাপ নয়, মৌসুমি অক্ষরেখা এখন সক্রিয় অবস্থায় রয়েছে রাজ্যের উপর দিয়েই। জম্মু, চণ্ডীগড়, বারাণসী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই সমস্ত কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ছুটে আসছে স্থলভাগের দিকে। যার থেকে বৃষ্টি এদিন সকাল থেকেই চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর তাদের দুপুরের বুলেটিনে জানিয়েছে, আজ, মঙ্গলবার দিনভর এবং বুধবার সকাল পর্যন্ত কলকাতা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে। এইসব জেলায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামিকাল বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি চলবে। আগামী শুক্রবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

তবে শুধুই দক্ষিণবঙ্গ নয়। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও আজ, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামিকাল বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। নিম্নচাপের জেরে সমুদ্র আরও দুদিন উত্তাল থাকবে। তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা