পড়ুয়াদের বকাবকির জের, গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় অধ্যক্ষকে মারধর

পুলিশ জানিয়েছেন, মামলাটি ইটাওয়া জেলার চৌবিয়া থানা এলাকার, যেখানে অধ্যক্ষের উপর প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি স্কুলের অধ্যক্ষের উপর হামলা, গাড়ি থেকে টেনে হিঁচড়ে অধ্যক্ষকে অজ্ঞান করিয়ে মারধর। কিন্তু কারণ কী? ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ইটাওয়ায়। জানা গিয়েছে, ঘটনার সময় স্কুল থেকে বাড়ি ফির ছিলেন অধ্যক্ষ, তখনই রাস্তার মাঝখানে অধ্যক্ষের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে লাঠি দিয়ে মারধর করে তাঁরা। এরপর এক মহিলা অধ্যক্ষকে বাঁচাতে এলে মহিলার সঙ্গেও ব্যপক ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মারধরের পর, দুষ্কৃতী রা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর ঘটনার ভিডিও টি একটি পথচারী রেকর্ড করেছেন। এবং সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে অধ্যক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন যে, পরিচিতরাই তাঁর সঙ্গে আক্রমণ করেছেন। ঘটনার দিন তিনি তাঁর স্কুলের কয়েকজন ছাত্রীকে খুব বকাবকি করেছিলেন।

তাই হয়তো তাঁরা রাগের বশে অধ্যক্ষের উপর হামলা চালিয়েছে। পুলিশ জানিয়েছেন, মামলাটি ইটাওয়া জেলার চৌবিয়া থানা এলাকার, যেখানে অধ্যক্ষের উপর প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল। প্রায় অর্ধ ডজন দুষ্কৃতী মুখ কাপড় বেঁধে রাস্তার মাঝখানে অধ্যক্ষের গাড়ি থামিয়ে, তাঁকে লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করে। মারধরে আহত অধ্যক্ষ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান। যা দেখে তাঁর সঙ্গে থাকা একজন মহিলা শিক্ষিকা স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন এবং অধ্যক্ষকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। বর্তমানে তার চিকিৎসা চলছে। এক পথচারির করা রেকর্ড ভিডিও অনুযায়ি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আহতদের বক্তব্যও নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, আহত অধ্যক্ষের নাম বিনয় গুপ্ত, তিনি ইটাওয়া শহরের অশোক নগরের বাসিন্দা। আহত অধ্যক্ষ বিনয় গুপ্ত জানিয়েছেন, ‘আমরা স্কুল থেকে ফিরছিলাম, ঠিক তখনই ভার্না গাড়িতে থাকা লোকজন আমাদের গাড়ির সামনে তাদের গাড়ি থামিয়ে দেয়। এতে থাকা লোকজন নেমে আমার উপর আক্রমণ চালায়। তিন-চারজন ছেলের মুখে কাপড় বাঁধা ছিল এবং হাতে লাঠি ছিল। তারা আমাদের গাড়ির জানালা ভেঙে দিয়েছে। তারা আমাকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে দেয় এবং তারপর লাঠি দিয়ে মারধর করে। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলাম। আমার কারো সঙ্গে কোনও ঝগড়া নেই। তবে আমার ভয় হচ্ছে যে আমি স্কুলে কিছু মেয়েকে বকাঝকা করেছিলাম, হয়তো তাঁদের লোকজনই আমাকে আক্রমণ করেছে, আমি তাদের চিনি না।’এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশমহল।

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56