সম্পত্তি নিয়ে বিবাদ! বোন ও ভাগ্নিকে গুলি করে হত্যা, গ্রেফতার অবসরপ্রাপ্ত CMO-র ছেলে

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বচসার জেরে বোন এবং ভাগ্নিকে গুলি করে হত্যা করলেন অবসরপ্রাপ্ত CMO-এর ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা! সাতসকালে গুলির শব্দে কেঁপে উঠল উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় ফ্রেন্ডস কলোনি থানার অন্তর্বর্তী এলাকা। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বচসার জেরে বোন এবং ভাগ্নিকে গুলি করে হত্যা করলেন অবসরপ্রাপ্ত CMO-এর ছেলে। পাশাপাশি প্রাক্তন CMO-এর ছেলে টার জামাইবাবুকেও হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনক্রমে বেঁচে গিয়েছেন।ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। এবং ফরেনসিক টিমের সঙ্গে তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাতসকালে তাঁরা গুলির শব্দে অবসরপ্রাপ্ত CMO-র বাড়িতে ছুটে যান, গিয়ে দেখেন CMO-র ছেলে তাঁর বোন এবং ভাগ্নিকে গুলি করে হত্যা করেছেন।

এ ক্ষেত্রে, অবসরপ্রাপ্ত সিএমও লাভকুশ সিং জানিয়েছেন, তাঁর স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছেন। তাই তাঁর একমাত্র ছেলে হর্ষবর্ধন চৌহানকে দেখাশোনার জন্য CMO-র মেয়ে এবং নাতনি তাঁর বাড়িতেই থাকতেন। আর তা নিয়ে ছেলে ক্ষুব্ধ। সম্পত্তির বিভাজন নিয়ে বিরক্ত ছিলেন তাঁর ছেলে। ভাবতেন, তাঁর মেয়েকে CMO সব সম্পত্তি দিয়ে দেবেন। এই কারণে, হর্ষবর্ধন তাঁর ৪০ বছর বয়সী বোন জ্যোতির সঙ্গে প্রায়শই ঝামেলা করতেন। কিন্তু এবার সবকিছুর উর্ধ্বে উঠে গেল। এদিন রাগের বশে বোন এবং ৩ বছর বয়সী ভাগ্নি তাশুকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হর্ষবর্ধন। তবে রক্ষা পাননি। পরে পুলিশ তাকে ধরে ফেলেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক কলহের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বর্তমানে খুনিকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই বিষয়ে সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, ‘অবসরপ্রাপ্ত সিএমও-র দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। তিনি তার সম্পত্তি তার মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন, যার কারণে তার ছেলে অসন্তুষ্ট ছিলেন। এই কারণে, সে তার আরও দুই বন্ধুর সঙ্গে মিলে তাঁর বোন এবং ভাগ্নেকে গুলি করে হত্যা করেছেন। ঘটনাস্থলেই বোনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নি মারা যায়।হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হর্ষবর্ধনকে গ্রেফতার করা হয়েছে। আর তাঁর দুই সহযোগী এখন পলাতক।’

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা