কোভিডও ঠেকাতে পারল না সমলিঙ্গের বিয়ের আর্জির সুপ্রিম শুনানি

শুনানি চলাকালীন সময়েই কোভিডে আক্রান্ত হন বেঞ্চের ২জন বিচারপতি। কিন্তু দেখা গেল কোভিডও তাঁদের থামাতে পারছে না। চলছে শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে(Supreme Court of India) সমলিঙ্গের বিয়ের(Same Sex Marriage) আর্জি নিয়ে দায়ের হওয়া মামলার শুনানির জন্য ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ(Constitution Bench) গঠিত হয়েছে। সেই বেঞ্চে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কৌল, বিচারপতি রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি এস নরসিংহ। ১৮ এপ্রিল থেকে সেই মামলার শুনানিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই শুনানি চলাকালীন সময়েই কোভিডে(Covid) আক্রান্ত হন বেঞ্চের ২জন বিচারপতি। এরা হলেন বিচারপতি এস কে কৌল ও বিচারপতি রবীন্দ্র ভট্ট। এই কারণেই এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এদিন ‘হাইব্রিড সাংবিধানিক বেঞ্চে’(Hybrid Bench) শুনানি হবে। তারপরেই তিনি জানান, বিচারপতি রবীন্দ্র ভট্ট এদিন বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে শুনানিতে অংশ নেবেন কেননা তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

আরও পড়ুন জীবন সিংহের পরিকল্পনাতেই কালিয়াগঞ্জের থানায় আগুন

সমলিঙ্গের বিয়ের আর্জি নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে যত মামলা দায়ের হয়েছিল সেই সব মামলা একযোগে শুনানির সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই কারণে ৩ সদস্যের বৃহত্তর বেঞ্চও গঠন করা হয়। সেই বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি জে বি পার্দিওয়ালা। ১৩ মার্চ সেই বেঞ্চে শুনানি শুরু হয় এবং সেই দিনই সমলিঙ্গের বিয়ের আর্জির মামলাকে সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। পরে জানানো হয় সেই মামলা সাংবিধানিক বেঞ্চে শুরু হয় ১৮ এপ্রিল থেকে। ইতিমধ্যেই সাংবিধানিক বেঞ্চে ৩ দিন শুনানি হয়ে গিয়েছে। মঙ্গলবার ছিল চতুর্থ দিনের শুনানি। কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার প্রথম থেকেই এই মামলার বিরোধিতা করে চলেছে। তাঁরা বার বার সমলিঙ্গের বিয়ের বিরোধিতা যেমন করে চলেছে তেমনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, বিষয়টি আইনি বিষয় এবং এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কেবলমাত্র দেশের সংসদের হাতে রয়েছে। যদিও সেই আপত্তি ও দাবিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি চালিয়ে যাচ্ছে। এবার দেখা গেল কোভিডও তাঁদের থামাতে পারছে না।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার