বিহারে রামনবমীর দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক

বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রফতার করেছে বিহার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে রামনবমীর দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন বিজেপি বিধায়ক জওহর প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে সাসারামের বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রফতার করেছে বিহার পুলিশ।

উল্লেখ্য গত ২৯ এবং ৩০ মার্চ রাম নবমী মিছিলের পরে সাসারাম এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ১২ অভিযুক্তের বাড়িতে ইতিমধ্যে নোটিস দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত ৩৮ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি অশান্তির ঘটনায় জড়িত অভিযুক্তদের সন্ধানে আরও তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে।

বিহারের সাসারামে রাম নবমী উপলক্ষে অশান্তি তিন ধরে চালু ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীকে কেন্দ্র করেঅশান্তির ঘটনা ঘটে। তবে নালন্দা, সাসারাম এবং বিহার শরীফে হিংসার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সাসারামে একটি বোমা বিস্ফোরণে পাঁচজন গুরুতর আহত হয়েছিল। এছাড়াও, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। অশান্তি রুখতে পুলিশের তরফে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমে জখম হন বেশকিছু পুলিশকর্মীও।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর