প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর নাতির রহস্যমৃত্যু, মানালির হোমস্টে থেকে উদ্ধার দেহ

হিমাচল প্রদেশের মানালির একটি হোমস্টে থেকে উদ্ধার হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা চম্পাই সোরেনের ১৯ বছর বয়সী নাতি বীর সোরেনের নিথর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! হিমাচল প্রদেশের মানালির একটি হোমস্টে থেকে উদ্ধার হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা চম্পাই সোরেনের ১৯ বছর বয়সী নাতি বীর সোরেনের নিথর দেহ। এই ঘটনায় স্তম্ভিত লোকালয়ের পুলিশ। সোরেন পরিবার শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হিমাচলের মানালির ওই হোমস্টে থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বীরকে। তিনি রবিবার তাঁর বন্ধুদের সাথে মানালিতে ঘুরতে গিয়েছিলেন। আর সিমসার একটি হোমস্টেতে ছিলেন। এরপর বীর এবং তাঁর বন্ধুরা সোমবার সোলাং ভ্যালি এবং সেথান গ্রামে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে এসেছিলেন।

কিন্তু মঙ্গলবার, বীরের বন্ধুরা বাইরে ঘুরতে গেলেও বীর সেখানেই থেকে যায়। তাঁর বন্ধুরা জানায়, প্রচণ্ড মাথাব্যথা কারণে বীর তাঁদের সঙ্গে বাইরে যায়নি। সে ওষুধ খেয়ে হোমস্টেতেই ঘুমিয়ে পড়েছিল। তবে, দুপুর আড়াইটার দিকে, তাঁর বন্ধুরা তার ঘর থেকে জোরে শব্দ শুনতে পায়। এরপর তাঁরা তড়িঘড়ি সেখানে ছুটে যায় এবং ঘরে গিয়ে দেখতে পারে বীর মেঝেতে পড়ে রয়েছেন এবং তাঁর মুখ থেকে ফেনা বের হচ্ছে। তাঁকে দ্রুত মানালির একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি, ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেছেন। বীরের রহস্যজনক মৃত্যু ধোঁয়াশায় ফেলে দিয়েছেন পুলিশকে। তাঁদের মতে, যে বীরের মৃত্যু পাহাড়ের উচ্চতার কারণে হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংহ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির মৃত্যুতে শোক প্রকাশ করে X-তে একটি পোস্টে লিখেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনজির নাতি বীর সোরেনের অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এত অল্প বয়সে তাঁর চলে যাওয়া পুরো পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক এবং এই কঠিন সময়ে শোকাহত পরিবারকে শক্তি ও সান্ত্বনা দিক। চম্পাই সোরেন জির এবং তাঁর প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক