নাসিকে আচমকাই মালেগাঁওয়ের প্রাক্তন মেয়রের উপরে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ ঘটনা ঘটল মহারাষ্ট্রে।  নাসিক জেলার একটি পেট্রোল পাম্পের কাছে মালেগাঁওয়ের প্রাক্তন মেয়র আব্দুল মালিককে লক্ষ্য করে চলল গুলি।  জানা গিয়েছে এই গুলি চালিয়েছে  দুই মোটরবাইক আরোহী। আহত অবস্থায় আব্দুল মালিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মালেগাঁও সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রাত ১টা ২০ মিনিট নাগাদ ওল্ড আগ্রা রোডে একটি দোকানের বাইরে বসেছিলেন মালিক। আর সেইসময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটরবাইকে করে এসে প্রাক্তন মেয়রকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরেই মালিক গুরুত্বর আহত হন।  সূত্র মারফত খবর AIMIM পার্টির নেতা মালিকের বন্দুক আঘাত লেগেছে  বুকের বাম পাশে, বাম উরুতে এবং ডান হাতে। বন্দুক হামলার পরেই তৎক্ষণাৎ মালিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ দুই অভিযুক্তের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি।  ইতিমধ্যেই তাদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। তবে কেন প্রাক্তন মেয়রের ওপর হামলা চালান হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?