ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী সোমা সেনকে শর্তসাপেক্ষে জামিন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভীমা কোরেগাঁও-এলগার পরিষদের মামলায় গ্রেফতার  হয়েছিলেন সমাজকর্মী তথা  নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা  সোমা সেন। শুক্রবার  তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এদিন সোমা সেনকে জামিন দেন। তবে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।

সন্ত্রাসবিরোধী বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) মামলায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন সোমা সেন। এছাড়াও এই একই মামলায় গ্রেফতার হয় ১৫জন। তারা হলেন আইনজীবী সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, শিক্ষাবিদ আনন্দ তেলতুম্বডে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যানি বাবু, সমাজকর্মী রোনা উইলসন, ভার্নন গঞ্জালভেস, সুরেন্দ্র গ্যাডলিং, সুধীর ধাওয়ালের মতো ব্যক্তিরা। তবে   UAPA মামলায়  প্রথম মুক্তি পেয়েছেন  ভারাভারা রাও।

কি শর্তে এদিন সোমা সেনকে মুক্তি দিল আদালত? নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকাকে জামিন দেওয়া হয়েছে বেশ কিছু শর্তে। আদালত সূত্রে জানা গিয়েছে, সোমাকে সব সময় তাঁর মোবাইলের GPS খুলে রাখতে হবে। বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জমা দিতে হবে তদন্তকারী অফিসারের কাছে।  এছাড়াও সোমাকে পুলিশের কাছে জমা রাখতে হবে পাসপোর্ট।

প্রসঙ্গত ২০১৮ সালে পুণের ভীমা কোরেগাঁওয়ে পেশোয়াদের বিরুদ্ধে দলিতদের যুদ্ধ জয়ের জন্য  ২০০ বছর পূর্তি উদ্‌যাপন হচ্ছিল। আর তখনই এই ঘটনাকে কেন্দ্র করে  ছড়িয়ে পড়ে হিংসা । অভিযোগ উঠেছিল  মাওবাদীদের মদতে সমাজকর্মীরা হিংসার পরিকল্পনা করেছিলেন। এরপরেই  UAPA আইনে গ্রেফতার হয়েছিলেন সোমা সেন সহ ১৫ জন।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক