উপরাষ্ট্রপতি পদের জন্য লড়বেন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: উপরাষ্ট্রপতি পদের জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধড়খড়ের আচমকা ইস্তফা প্রদানের পর থেকেই কে হবেন ভারতের উপরাষ্ট্রপতি তা নিয়ে চলছে বেজায় চর্চা। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপ-রাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবার ইন্ডিয়া ব্লকের নেতারা র জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে তাঁদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে রাজনীতির সঙ্গে জড়িত নন এমন কোনও সাধারণ ব্যক্তিকে প্রার্থী দাঁড় করানোর বিষয়ে আলোচনা হয়। তারপর এই ঘোষণা করা হয়।

রবিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছে। রাধাকৃষ্ণণ দলের তামিলনাড়ু ইউনিটের প্রাক্তন সভাপতি এবং আরএসএসের প্রবীণ নেতা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও খাড়্গে সহ বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ করে সর্বসম্মত সিদ্ধান্তের জন্য সমর্থন চেয়েছিলেন। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অগস্ট। গতবার ইন্ডিয়া জোট বিরোধী দল মার্গারেট আলভাকে প্রার্থী করেছিল। তিনি ধনখড়ের কাছে পরাজিত হন।

বি. সুদর্শন রেড্ডির জন্ম ১৯৪৬ সালের ৮ জুলাই। ১৯৭১ সালে হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং তারপর এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালের ডিসেম্বরে, রেড্ডি অন্ধ্রপ্রদেশের বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে রিট ও দেওয়ানি বিষয় নিয়ে প্র্যাকটিস শুরু করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে, সুদর্শন রেড্ডি ১৯৮৮-৯০ সাল পর্যন্ত হাইকোর্টে সরকারি আইনজীবী হিসেবে কাজ করেন। ১৯৯০ সালে ৬ মাস কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্থায়ী আইনজীবী হিসেবেও কাজ করেছিলেন। এছাড়া ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টা এবং স্থায়ী আইনজীবী পদে কর্মরত ছিলেন।এরপর বি. সুদর্শন রেড্ডি ১৯৯৫ সালের ২ মে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৫ সালের ৫ ডিসেম্বর গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অভিষিক্ত হন। বি. সুদর্শন রেড্ডি ২০১১ সালে অবসর গ্রহণ করেন।

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা এই রাশির জাতকদের

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড