‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণ ও খুনের মতো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যে। বারুইপুরের পর গাইঘাটাতেও ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর খবর সামনে এসেছে। আর এই দুই ঘটনায় অভিযুক্তের পুলিশের এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। এবার এই পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর দাবি, তাঁর মেয়ের উপর অত্যাচারের ঘটনায় যারা জড়িত, তাদেরও এনকাউন্টার করা উচিত।

মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের এনকাউন্টারে নিহত হন। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রত্না দেবনাথ বলেন, ‘আগের সরকারের আমলে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হত। কিন্তু বর্তমান সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ তাঁর কথায়, ‘যে সমস্ত ব্যক্তি এমন ঘৃণ্য অপরাধ করে, তাদের বাঁচিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। এনকাউন্টারই তাদের জন্য উপযুক্ত শাস্তি।’ এ ধরনের পদক্ষেপ যত বাড়বে, অপরাধীদের মধ্যে ভয়ও তত বাড়বে বলে মনে করেন তিনি। একই সঙ্গে নিজের মেয়ের অপরাধীদের ক্ষেত্রেও এমন পরিণতি দেখতে চান বলে জানিয়েছেন বিধায়ক।

আরও পড়ুন: ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ ভারতীয় যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। ধর্ষণ ও খুনের অভিযোগে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। দীর্ঘ তদন্তের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তবে তদন্তের পরিধি নিয়ে নির্যাতিতার পরিবার অসন্তোষ প্রকাশ করায় মামলার পুনর্তদন্তের বিষয়টি সামনে আসে। বর্তমানে এই ঘটনায় সিবিআইয়ের তদন্ত চলছে। মেয়ের মৃত্যুর পর ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া রত্না দেবনাথ পরবর্তী সময়ে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি পানিহাটির বিজেপি বিধায়ক।

বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’

‘অদ্ভুত স্বাদ, না খেলে বোঝা অসম্ভব’, ডাবের জল দিয়ে চা বানিয়ে তাক লাগালেন কাটোয়ার সুকান্ত

মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

একঘেয়ে ঝোল ছেড়ে এবার পাতে পড়ুক রুই পোস্ত, রইল সহজ রেসিপি

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

‘RG KAR-কাণ্ডে অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া রত্নার

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের