মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে সে, আসছে,! মঙ্গল সকালেই শাহরুখ খানের বহু প্রতিক্ষীত সিনেমা ‘কিং’-য়ের নতুন পোস্টার সামনে আসাতে এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন তাঁর অনুরাগীরা। পোস্টারে দেখা যাচ্ছে, শাহরুখের মুখে গোলাপ, হাতে বন্দুক, পিছনে জ্বলছে আগুন। হ্যান্ডসম লুকে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। আজ সকালে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর এই নতুন পোস্টার প্রকাশ্যে আসার পর তা ইন্টারনেট জগতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। পোস্টারের সঙ্গে একটি ট্যাগলাইন ব্যবহার করেছেন শাহরুখ খান। সেটি হল- “Qaatil Nahi… Aashiq Hai…#KING. In cinemas 24.12.2026.”

এই ট্যাগলাইনটি শাহরুখের জনপ্রিয় সিনেমা বাদশার একটি গান থেকে নেওয়া। গত বছর নভেম্বরে, নির্মাতারা সিনেমাটির নাম প্রকাশ করেছিল। সেই সংক্রান্ত ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশও করেছিল প্রযোজনা সংস্থা। তারপর থেকে শুধুমাত্র খবরেই শাহরুখের ‘কিং’ সিনেমা নিয়ে নানা আপডেট পাওয়া যাচ্ছিল। মাঝে মাঝেই ভাইরাল হচ্ছিল সিনেমার শ্য়ুটিং-য়ের দৃশ্য। তবে এদিন প্রযোজনা সংস্থা ও শাহরুখের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে কবে বড়পর্দায় আসছে ‘কিং’। সঙ্গে বাড়তি পাওনা শাহরুখের পোস্টার। চলতি বছরের ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। প্রায় দেড়বছর ধরে চলছে ‘কিং’-য়ের শ্য়ুটিং। চলতি মাসেও সিনেমাটির একটি গানের দৃশ্যের শ্য়ুটিং হবে। তারপরেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ শ্যুটিং শেষ করবেন বলে সূত্রের খবর।

আরও পডুন: বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

‘কিং’ সিনেমার মাধ্যমেই বড়পর্দায় ডেব্যু হবে শাহরুখ কন্যা সুহানা খানের। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায় ও রাঘব জুয়াল। পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেই প্রযোজনা করেছেন সিনেমাটির। সঙ্গে ‘কিং’-য়ের মূল প্রযোজক শাহরুখপত্নী গৌরি খান। সঙ্গীত পরিচালনার দায়িত্বে অনিরুদ্ধ রবীচন্দর।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার