চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

EXIT POLL: ফিকে মোদি ম্যাজিক, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ধর্মের তাস খেলে, ইডি-সিবিআইকে লেলিয়ে দিয়েও ছত্তিশগড়ে ক্ষমতায় ফিরতে পারছে না বিজেপি। বৃহস্পতিবার একাধিক বুথফেরত সমীক্ষায় ছত্তিশগড়ে আগামী পাঁচ বছরের জন্য ফের কংগ্রেসের ক্ষমতায় থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও গতবারের চেয়ে আসন সংখ্যা কমছে হাত শিবিরের। তবে আসন কমলেও রাজ্যের মানুষের কাছে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের।

গত ৭ ও ১৭ নভেম্বর দুই দফায় ছত্তিশগড়ের ৯০ বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই বিজেপির হয়ে আসরে নেমে পড়েছিল দেশের বিশ্বাসযোগ্যহীন তদন্তকারী সংস্থা ইডি। রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে জড়িয়ে ‘রাজনৈতিক’ বিবৃতিও দিয়েছিল। যদিও যাকে হাতিয়ার করে কংগ্রেসি মুখ্যমন্ত্রীর বদনাম করার ষড়যন্ত্র চালিয়েছিলেন ইডির ‘বিজেপি বান্ধব’ আধিকারিকরা, সেই অসীম দাস ভোট মিটতেই ডিগবাজি খান। ইডির বিরুদ্ধে তাঁকে চাপ দেওয়ার অভিযোগ তোলেন।

এদিন বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, ইডির ওই ‘কৌশলে’ খানিকটা হলেও রাজনৈতিক লাভ ঘরে তুলেছে বিজেপি। যদিও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না পদ্মশিবির। ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার’ সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৯০ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৫০টি আসন। উল্টোদিকে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন।

‘এবিপি নিউজ-সি ভোটার’ এর মতে, রাজ্যে ৯০ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৮টি আসন। উল্টোদিকে কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৫৩টি আসন। ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’-র মতে, কংগ্রেস জিততে পারে ৪৬ থেকে ৫৬টি আসনে। অন্যদিকে বিজেপি পেতে পারে ৩০ থেকে ৪০ আসনে। আর এক সমীক্ষা সংস্থা ‘জন কি বাত’-এর পূর্বাভাস, কংগ্রেস পেতে পারে ৪২ থেকে ৫৩টি আসন। বিজেপি পেতে পারে ৩৪ থেকে ৪৫ আসন। বসপা, আম আদমি পার্টি-সহ অন্যান্যদের কোনও আসনই দেয়নি সমীক্ষক সংস্থাগুলি।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ