আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ফড়নবিশের, ডেপুটি হলেন শিন্ডে এবং অজিত পওয়ার

নিজস্ব প্রতিনিধিঃ তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর সঙ্গে বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি নেতা অজিত পওয়ার। তবে অন্যান্য মন্ত্রীরা কবে শপথ নেবেন তা এখন জানা যায়নি। এই প্রসঙ্গে  বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন,’ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই মন্ত্রিসভা শপথ অনুষ্ঠান হতে পারে।‘

এদিনের দেবেন্দ্র   ফড়নবিশের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নিতিন গড়করি থেকে শুরু করে বলিউড অভিনেতা শাহরুখ খান, সলমান খান, রণবীর কাপুর, রণবীর সিং, সঞ্জয় দত্ত , বিখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকার – সহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির মতো ব্যক্তিত্বরা । এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, বিজেপি  নেতা শিবরাজ সিং চৌহান সহ ৪২ হাজারেরও বেশি মানুষ  ।

আরও পড়ুনঃ সলমান থেকে  শাহরুখ,  ফড়নবিশের শপথ অনুষ্ঠানে  চাঁদের হাট

অন্যদিকে এদিনের শপথ অনুষ্ঠানের জন্য ৪০ হাজার বিজেপি সমর্থকের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে ২০০০ ভিভিআইপির জন্য ছিল  আলাদা ব্যবস্থা । নিরাপত্তার জন্য ঘটনাস্থলে  চার হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি-শিবসেনা সরকার  থাকালীন সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন ফড়নবিশ। এরপর  ২০১৯ সালের নির্বাচনের পরে, যখন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করেছিল সেইসময় ফের মুখ্যমন্ত্রী হন ফড়নবিশ। তবে সেইসরকার স্থায়ী ছিল মাত্র ৭২ ঘণ্টা। শিবসেনা ভাঙনের পর একনাথ শিন্ড হন মুখ্যমন্ত্রী। আর এবার চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহায়ুতি জোট জয়ী হতে ফের মুখ্যমন্ত্রী সিংহাসনে বসলেন  দেবেন্দ্র ফড়নবিশ।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ