মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মিরাট জেলায় একটি বড় ভেজাল খাদ্য চক্রের পর্দাফাঁস হয়েছে। অবৈধভাবে নকল পনির তৈরি করে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হচ্ছিল বলেই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার লখনউ খাদ্য দফতর ও মিরাট পুলিশের যৌথ অভিযানে জানি থানার অন্তর্গত নাগলা কুত্তা গ্রামে দুটি গোপন কারখানায় হানা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে এবং প্রশাসনের নির্দেশে পরিচালিত এই অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

তদন্তে জানা গিয়েছে, হামিদ ও জাবির নামে দুই ভাই এই কারখানাগুলি পরিচালনা করছিল এবং ভেজাল পনির তৈরি করে দিল্লি, উত্তরাখণ্ড ও এনসিআর অঞ্চলে পাঠাত। অভিযানে হামিদের কারখানা থেকে প্রায় ১৬ কুইন্ট্যাল এবং জাবিরের কারখানা থেকে প্রায় ১২ কুইন্ট্যাল নকল পনির উদ্ধার করা হয়। শুধু তাই নয়, এই পনির তৈরিতে ব্যবহৃত বিপজ্জনক উপকরণও উদ্ধার করেছে দলটি।

আরও পড়ুন: শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

অভিযান চলাকালীন প্রায় ২৩০০ লিটার দুধ, ৫১০ লিটার পাম তেল, ৩৫ কেজি ময়দা এবং একটি সন্দেহজনক নীল রঙের রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। খাদ্য নিরাপত্তা আধিকারিকদের মতে, এইসব উপাদান ব্যবহার করে নিম্নমানের ও স্বাস্থ্যহানিকর পনির তৈরি করা হচ্ছিল। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রশাসন জানিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে বাজারে ভেজাল পণ্য ছড়িয়ে আসছিল। কারখানাগুলো আপাতত সিল করে দেওয়া হয়েছে। খাদ্য দফতর জানিয়েছে, ল্যাব রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪