টিকিট চেকিংয়ের সময় পর্দাফাঁস, লখনউ স্টেশনে গ্রেফতার ভুয়ো মহিলা টিকিট পরীক্ষক

পরনে কালো টাই, গলায় রেলের আই-কার্ড ঝোলানো, হাতে খাতা-কলম, দেখে মনে হবে রেলওয়ে স্টেশনের টিকিট পরীক্ষক ওরফে TTE। কিন্তু বাস্তবে পুরোটাই ভুয়ো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরনে কালো টাই, গলায় রেলের আই-কার্ড ঝোলানো, হাতে খাতা-কলম, দেখে মনে হবে রেলওয়ে স্টেশনের টিকিট পরীক্ষক ওরফে TTE। কিন্তু বাস্তবে পুরোটাই ভুয়ো। হ্যাঁ, লখনউয়ের চারবাগ রেলস্টেশনে টিকিট চেকিংয়ের সময় গ্রেফতার ভুয়ো মহিলা টিটিই। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই রেলস্টেশনের সরকারি TTE-দের মতো নিজেকে প্রস্তুত করে যাত্রীদের টিকিট পরীক্ষা করে যাচ্ছিলেন ধুরন্ধর মহিলা। এবং যাত্রীদের থেকে ভুয়ো টিটিই-র ছদ্মবেশে টাকা সংগ্রহ করছিলেন তিনি। কিন্তু চোরের সাতদিন, গৃহস্থের একদিন। সম্প্রতি তাঁকে ফাঁদে ফেলে আরেকজন মহিলা টিটিই।

জিজ্ঞাসাবাদের সময়, ওই মহিলা নিজের পোস্টিং এবং TTE বিভাগের যাবতীয় তথ্য জানাতে পারেননি। তখনই সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিষয়টি প্রকাশ্যে এনেছেন আরেকজন সরকারি স্ট্যাম্প দেওয়া মহিলা টিটিই। যিনি ওই ভুয়ো মহিলা টিটিই-কে রেল স্টেশনের ওয়াশিং রুমে টিটিই-র ছদ্মবেশে ওই মহিলা কে টিকিট চেক করতে দেখেন। এরপর তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে সমস্ত তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্তের নাম কাজল সরোজ, তাঁর বয়স মাত্র ২২ বছর। তাঁর কাছ থেকে একটি জাল পরিচয়পত্র পাওয়া গিয়েছে। যাতে তাঁর নাম, ঠিকানা, কর্মচারীর নম্বর সমস্ত কিছু লেখা ছিল। কিন্তু স্টেশন সুপারিনটেনডেন্ট অরবিন্দ বাঘেল বিষয়টি তদন্ত করতে গিয়েই জানতে পারেন, TTE-এর বেশে থাকা ওই মহিলা কর্মচারীর নম্বর, পদবী এবং পোস্টিংয়ের স্থান সবই ভুয়ো। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে GRP থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং বিষয়টি তদন্ত করছে।আসলে, কর্মকর্তারা দেখছেন, কাজলের পরিচয়পত্রে তাঁর জন্ম তারিখ ছিল, ১৬ মার্চ ২০০২, আর তাঁর নিয়োগের তারিখ ২৫ মার্চ, ২০২১। যদিও রেলওয়ের নিয়ম অনুযায়ী, টিটিই পদে সরাসরি নিয়োগের কোনও ব্যবস্থা নেই। টিসিদের টিটিই পদে উন্নীত করা হয়। এর জন্যে ১৪ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু কাজল ২২ বছর বয়সে কীভাবে TTE-পদে ঘুরে বেড়াচ্ছিলেন, সেটাই সন্দেহ জাগতেই তাঁকে গ্রেফতার করা হয়।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে