বিহারে জমি নিয়ে বিবাদের জেরে কৃষককে পিটিয়ে খুন

তদন্তে নেমে ঘটনায় জড়িতদের মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক কৃষককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক দল লোকের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে। তদন্তে নেমে ঘটনায় জড়িতদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কৃষকের নাম ঘনশ্যাম মিশ্র। রবিবার গোপালগঞ্জের বিজয়পুর থানা এলাকার কুর্থিয়া গ্রামে ঘনশ্যাম মিশ্র এবং তাঁর ভাই মন্টু একটি পুকুর খননের জন্য তাদের প্লটের জমির সীমানা নির্ধারণ করছিল। অভিযোগ, সেই সময় একদল লোক বাঁশ ও লাঠিসোটা নিয়ে তাদের উপর চড়াও হয়, ঘনশ্যাম ও তার ভাইকে বেধড়ক মারধর করতে থাকে তারা। আক্রমণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘনশ্যামের। গুরুতর জখম হন মন্টু।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত (Swarn Prabhat) বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি জমি সংক্রান্ত বিবাদের ঘটনা। একদল লোক, লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে এসে দুই ভাইকে বেধড়ক মারধর করে। তাদের নির্মমভাবে মারধর করার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘গ্রামবাসীরা দ্রুত পুলিশকে খবর দেয়। দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘনশ্যামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর ভাই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’ ইতিমধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তে নেমে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের