হরিয়ানার সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু আন্দোলনকারী ২১ বছর বয়সী কৃষকের

Share:

নিজস্ব প্রতিনিধি, শম্ভু: নিজেদের দাবি জানাতে গিয়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে প্রাণ হারালেন ২১ বছর বয়সী এক কৃষক। নিহত কৃষকের নাম শুভকরণ সিং। তিনি পঞ্জাবের ভাতিন্ডা জেলার ভালোকের বাসিন্দা। প্রথমে বিজেপি শাসিত হরিয়ানা পুলিশের পক্ষ থেকে ওই কৃষকের মৃত্যুর খবরকে গুজব বলে চালানোর চেষ্টা হয়েছিল। শুভকরণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন বিক্ষোভকারী কৃষকরা।

গত গত ১৩ ফেব্রুয়ারি থেকে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছে পঞ্জাবের কৃষকরা। বেশ কয়েক দফায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। যদিও ওই বৈঠকে কোনও সমাধানসূত্র বের হয়নি। সরকারের সঙ্গে চতুর্থ দফার আলোচনা ভেস্তে যাওয়ার পরে এদিন সকালে পঞ্জাব–হরিয়ানার শম্ভু সীমান্তে জড়ো হওয়া কৃষকেরা ২০০ কিলোমিটার দূরে রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হন।

পঞ্জাব-হরিয়ানার খানাউরি সীমান্তের কাছে ব্যারিকেড টপকানোর সময়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের ধস্তাধস্তি শুরু।  আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ। কাঁদানে গ্যাসের শেলে আঘাতপান শুভকরণ সিংহ নামে ২১ বছর বয়সী এক কৃষক। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মাথায় চোট লাগার কারণে ২১ বছর বয়সি ওই কৃষকের মৃত্যু হয়েছে। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও দুই শতাধিক বিক্ষোভকারী অল্পবিস্তর আহত হয়েছেন। আন্দোলনকারীদের পক্ষে কৃষক নেতা বলদেব সিংহ সিরসা জানিয়েছেন, মোদি সরকার অন্নদাতাদের আন্দোলন দমাতে যত দমন-নিপীড়নের পথে হাঁটবেন ততই আন্দোলন শক্তিশালী হবে। 

 

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…