পঞ্জাবে ‘রেল রোকো’ অভিযানে  কৃষকরা, ব্যাহত ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশি বাধার জেরে স্থগিত হয়েছে কৃষকদের ‘ দিল্লি চলো ‘ অভিযান। এই আবহে বুধবার থেকে পঞ্জাবে  রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কৃষকরা। রেল লাইনে বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন। আর তাতেই পঞ্জাবে ব্যাহত হচ্ছে  ট্রেন পরিষেবা।

বুধবার ‘রেল রোকো’ বিক্ষোভ অভিযানে নেমেছে কৃষকেরা । তাই এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রেললাইনের উপর তারা  বসে আছেন । সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার উদ্যোগে ২৩টি জেলা জুড়ে এদিন চলছে  ‘রেল রোকো’ বিক্ষোভ। এই ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। বলা বাহুল্য, পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলি ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয় বারের জন্য শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকেরা। কিন্তু সেইসময় ফের কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আর তাতে আহত হন বেশ কিছুজন কৃষক। তাই পর পর তিন বার ‘দিল্লি চলো’ অভিযান ব্যর্থ হওয়ার পর এ বার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা।

উল্লেখ্য, কৃষকদের তরফে তোলা হয়েছে বেশ কিছু দাবি। সেইগুলির মধ্যে রয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ছাড়াও ঋণ মকুব, পেনশনের বন্দোবস্ত, বিদ্যুতের বিল বৃদ্ধি না-করার দাবি । তা ছাড়াও ২০২১ সালে লখিমপুর খেরির ঘটনায় বিচারের দাবিও তোলা হয়েছে। আর এই দাবি পুরণের উদ্দেস্যেই এদিন ‘দিল্লি চলো ‘ ডাক দিয়েছে  পঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের একাংশ।     

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা