ফারুখ আবদুল্লাকে মঙ্গলবার হাজিরার নির্দেশ ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: লোকসভা ভোটের বাদ্যি কার্যত বেজে উঠেছে। আর সেই বাদ্যি বাজার সঙ্গে সঙ্গে অতি সক্রিয় হয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কার্যত নখ-দাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে। ফের অর্থ পাচার মামলায় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাকে সমন করেছে ইডি। আগামিকাল মঙ্গলবারই ৮৬ বছর বয়সী রাজনেতাকে শ্রীনগরে ইডির কার্যালয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ন্যাশনাল কনফারেন্স নেতা ইডির সমনে সাড়া দেবেন কিনা তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারিই জম্মু্-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও শারীরীক অসুস্থতার কারণ দেখিয়ে ওই সমন এড়িয়ে গিয়েছিলেন শ্রীনগরের লোকসভা সাংসদ। ইমেলের পাশাপাশি নিজের এক প্রতিনিধিকে পাঠিয়ে ইডি আধিকারিকদের হাজিরা না দেওয়ার কথা জানিয়েছিলেন উপত্যকার বর্ষীয়ান রাজনেতা।

ইডি সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল ফারুখ আবদুল্লার বিরুদ্ধে। ওই অর্থ আত্মসা‍ৎ সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই ন্যাশনাল কনফারেন্স সাংসদকে তলব করা হয়েছে। ২০২২ সালেই ওই মামলায় ফারুখের নামে চার্জশিট জমা দিয়েছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই চার্জশিটে উল্লেখ করা হয়, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ সংস্থার বিভিন্ন পদাধিকারীর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরানো হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমেছে ইডি।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তদন্ত আসলে বাহানা। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের নেতাদের ভয় দেখাতেই বিজেপির হয়ে আসরে নেমেছেন ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা রাহুল নবীন ও তাঁর সাগরেদরা। ভোট যত এগোবে ততই বিভিন্ন অছিলায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলির নেতা-নেত্রীদের হেনস্থা করা ও জনমানসে তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চালাবে ইডি।

 

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?