পটনায় বিরোধী জোটের বৈঠকে যোগ দিচ্ছেন ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি

মোট ১৮ টি বিরোধী দলের নেতা-নেত্রীরা বৈঠকে যোগ দেবেন বলে দাবি করেছেন জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও মেহবুবা মুফতি। রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং। তাঁর দাবি, ‘বিরোধীকে রুখতে পটনার বৈঠকে সমমনোভাবাপন্ন সব দলই যোগ দেবে। অন্তত ১৮টি বিরোধী দলের প্রতিনিধিরা হাজির থাকবেন।’

আগামী বছর লোকসভা সভা ভোটে বিজেপির জয়রথ থামানোর রণকৌশল চূড়ান্ত করতে পদ্ম শিবিরের বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টায় কোমর কষে ঝাঁপিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কার্যত তাঁর লক্ষ্য, কংগ্রেস ছাড়াও বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট বাঁধা। একমাত্র ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বাদে বাকি সব মুখ্যমন্ত্রীই জেডিইউ নেতার জোটে আসতে রাজি হয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এছাড়া অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা শরদ পওয়ারও বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধি উপস্থিত থাকায় কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির দুরত্ব মেটানোরও প্রচেষ্টা চালানো হবে।   

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাডু, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, পঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, বৈঠকে সে বিষয়ে সব দলকে নিয়ে ঐক্যমতে পৌঁছনোর চেষ্টা করা হবে। কেননা, ওই রাজ্যগুলি থেকে যদি অন্তত ২৫০ থেকে ৩০০ সিটে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপানো হবে। একের বিরুদ্ধে এক নীতি মেনে প্রার্থী দিলে, লক্ষ্যপূরন অসম্ভব নয় বলেই মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী।

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী