ছবি এঁকে মায়ের খুনিকে চিনিয়ে দিল একরত্তি মেয়ে, স্কেচ দেখে ঘুম উড়ল পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : মায়ের খুনি খোদ বাবা! মুখ খুলল চার বছরের শিশুকন্যা। আর তাতেই সামনে এল আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মধ্যপ্রদেশের ঝাঁসির এক গৃহবধুকে।পুলিশ তদন্তে নয়া মোড়, তদন্তের প্রধান অবলম্বন এখন ওই খুদের খাতা।যেখানে ওই শিশুকন্যাটি খাতায় ছবি এঁকে বুঝিয়েছে কীভাবে খুন করা হয়েছে তার মাকে।দিনের পর দিন তার মায়ের উপর কীভাবে অত্যচার করত বাবা।

শিশু কন্যা কেবল ছবি আঁকেন নি।একইসঙ্গে সে লিখেছে, ‘বাবাই মাকে খুন করেছে।’তার খাতায় তুলে ধরেছে কীভাবে তার মাকে খুন করেছে বাবা।প্রথমে অস্বাবাবিক মৃত্যু মামলা রুজু করেছিল পুলিশ। কিন্তু শিশুকন্যা বলছে অন্য কথা। তদন্তকারীদের চোখে সত্যিটা আঙুল দিয়ে দেখিয়ে দিল বছরের শিশুকন্যা। জানাল খুন করা হয়েছে।

সোমবার থেকেই উত্তাল ঝাঁসির কোতোয়ালি এলাকা।ওই এলাকায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় বছর সাতাশের এক গৃহবধূর। মৃতার নাম সোনালী বুধোলিয়া। মৃত্যুর পর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ আধিকারিকরা দেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই মহিলা। তক্ষনাৎ দেহ নামিয়ে ময়নাতদন্তদের জন্য পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ছিল আত্মহত্যা করেছে। পরে মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় পণের জন্য দিনরাত মেয়ের উপর অত্যচার করত জামাই সন্দীপ বুধোলিয়া।

মেয়েকে খুনের অভিযোগ তুলেছে মৃতার বাড়ির লোকজন। এই প্রসঙ্গে মৃতের বাবা জানান, ‘২০১৯ সালে মেয়ের বিয়ে হয়। বিয়ের দিন তিনি পণ হিসাবে ২০ লক্ষ টাকা দেন মেয়ের শ্বশুরবাড়িতে। তার পর জামাই গোঁ ধরে বসে গাড়ি কিনে দিতে হবে। কিন্তু তার পক্ষে গাড়ি কিনে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন জামাইকে। তার পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাত সন্দীপ। এর আগে এক বার পুলিশে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। পণের টাকার জন্য মেয়েকে মারধর করলে মেয়ে তাদের ফোন করে কাঁদত শুধু। তাদের মেয়ের মুখের তাকিয়ে তিনি অসহায় ছিলেন। তার কাছে কোন টাকা ছিল না।

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

‘মৃত্যুর পরেও সে আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না’, ফের নানা পটেকরকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা