প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলমের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে বুধবার (২৭ মে) সকাল থেকেই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই তল্লাশি শেষ করে বের হওয়ার সময় ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে।  

জানা গিয়েছে, তিরুবনন্তপুরমে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ইডি কর্মকর্তারা বের হওয়ার সময়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পিনারাইয়ের বাড়িতে ইডির অভিযান শেষ হওয়ার পর ইডি আধিকারিকরা যখন বের হওয়ার চেষ্টা করছিলেন,  তখন  দলীয় কর্মীরা গেটে তাঁদের আটকে দেন। সেই মুহুর্তে বিশৃঙ্খলার তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের ঊর্ধ্বতন নেতা ও স্থানীয় কর্মকর্তারা সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ ধরে ধাক্কাধাক্কি হওয়ার পর  ইডি কর্তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।   .

আরও পড়ুন: ‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

উল্লেখ্য, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলনেতা পিনারাই বিজয়নের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানকে ঘিরে রাজনৈতিক ঝড় আরও তীব্র হয়েছে। সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি কেন্দ্রীয় সরকার এবং ইডি-র তীব্র সমালোচনা করে দাবি করেছেন যে, এই পুরো অভিযানটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করার একটি কৌশলের অংশ।  জানা গিয়েছে, ১২ জন আধিকারিক বুধবার সাত সকালেই পৌঁছে যান বিজয়নের তিরুবনন্তপুরমের বাসভবনে। তারপর থেকেই চলছে তল্লাশি। সূত্রের খবর, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার আইটি সংক্রান্ত বিষয়ে আর্থিক তছরুপের ঘটনার তদন্তের স্বার্থেই এই অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা টি ভীনার সংস্থা এক্সালোজিগ সোল্যুশান, কোচিন মিনারেলশ অ্যান্ড রুটাইল লিমিটেডের মধ্যে বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি। বেশ কিছু বছর আগেই এই বিষয়ে তদন্ত শুরু হয়। মামলা দায়ের হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা টি ভীনার সংস্থা এক্সালোজিগ সোল্যুশানের নামে। তারপরেই তদন্ত শুরু হয়। 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ