প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গোয়ার নীল সমুদ্র, আকাশছোঁয়া রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চার স্পোর্টস। ছুটির আনন্দকে আরও বাড়িয়ে তুলতে অনেকেই বেছে নেন প্যারাসেইলিং। কিন্তু সেই স্বপ্নের অভিজ্ঞতাই যদি মুহূর্তে পরিণত হয় দুঃস্বপ্নে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী, যা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by nutritionist | Manifestation believer (@dt_sushmitha_br_gowrav)

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে পুষ্টিবিদ সুস্মিতা গৌরব তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। গোয়ায় প্যারাসেইলিং করতে গিয়ে মাঝআকাশে আচমকাই বিপদে পড়েন তিনি। তাঁর দাবি, হঠাৎ করেই রশি তাঁর গলায় পেঁচিয়ে যায়, ফলে শ্বাস নিতে সমস্যা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি সমুদ্রে পড়ে যান। সেই মুহূর্তের আতঙ্ক, অসহায়তা আর মৃত্যুভয়, সবটাই স্পষ্ট তাঁর কথায়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “এক মিনিটের রোমাঞ্চ প্রায় সবকিছু কেড়ে নিতে বসেছিল। যা শুরু হয়েছিল আনন্দের মুহূর্ত দিয়ে, তা শেষ হয় সমুদ্রের মাঝখানে বাঁচার লড়াইয়ে।” তিনি আরও জানান, “গলায় দড়ি ,  চারপাশে জল, আর আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। সেই অনুভূতি ভাষায় বোঝানো যায় না।”

আরও পড়ুনঃ লম্বার কারণে ঘাড় বেঁকিয়ে ডিউটি করতে গিয়ে অসুস্থ, বিকল্প দায়িত্ব পেলেন বাস কন্ডাক্টর

তবে সৌভাগ্যক্রমে কেউ এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। সেই কারণেই তিনি বেঁচে যান। কিন্তু এই অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি সকলকে সতর্ক করে বলেন, “এই রকম কিছু খেলার আগে  নিরাপত্তা ব্যবস্থা ভালো করে যাচাই করুন। নিজের মনকে বিশ্বাস করুন। কারণ সব অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকে না, অনেক সময় তা ট্রমায় পরিণত হয়।” ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এই ঘটনাকে চরম অব্যবস্থার উদাহরণ বলছেন, আবার কেউ সুস্মিতার সচেতনতা ছড়ানোর উদ্যোগকে প্রশংসা করছেন।

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

মঙ্গল-বৃহস্পতির মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

শনির নক্ষত্র পরিবর্তন, আগামী ৬ মাস তিন রাশির জীবনে চরম বিপর্যয়

স্ত্রী হারা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সান্ত্বনা দিলেন মমতা