মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়’। কিন্তু এবার ‘রাজায় রাজায়’ নয়, দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মহিলা পর্যটকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোডাগু জেলায়। দুটি হাতির লড়াই চলাকালীন এক মহিলা পর্যটক একটি হাতির নিচে চাপা পড়ে যান। তাতেই ঘটে দুর্ঘটনা। আকস্মিক ওই ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  

চেন্নাইয়ের বাসিন্দা ৩৩ বছর বয়সী জ্যুনেশ দুবারে হাতিদের স্নান করানো দেখছিলেন, ঠিক সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। স্নানের সময়ে ‘কাঞ্চন’ নামের একটি হাতি ‘মার্থান্ডা’ নামের অপর একটি হাতির ওপর চড়াও হয়। হাতিগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য মাহুতরা আপ্রাণ চেষ্টা চালালেও তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। স্নান করতে করতেই কাদা জলের মধ্যে দুটি হাতির লড়াই চলতে থাকে। সেই সময়ে একটি হাতি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মহিলা পর্যটকের উপর  আছড়ে পড়ে। তারপর উঠে দাঁড়ানোর জন্য ক্রমাগত ধস্তাধস্তি করতে গিয়ে ‘মার্থান্ডা’ নামের হাতিটি  মহিলা পর্যটককে আরও নির্মমভাবে পিষে ফেলে। কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর বি. খান্দ্রে মহিলা পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। 

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

এই ঘটনার পর প্রশাসন বন্যপ্রাণীদের নিয়ে কঠোর নিরাপত্তা বিধি কার্যকর করার নির্দেশ দিয়েছে। কর্নাটকের পরিবেশমন্ত্রী বলেছেন, ‘যদিও হাতিদের প্রশিক্ষণ দেওয়া হয়, তবুও প্রাণীদের আচরণ আগে থেকে অনুমান করা কঠিন।’ এই ঘটনার পর তিনি কর্মকর্তাদের একাধিক নির্দেশ দেন। জানান, পর্যটকরা যেন হাতির শুঁড় স্পর্শ করতে না পারেন, ছবি তোলার জন্য খুব কাছে দাঁড়াতে না পারেন, হাতিদের স্নান করাতে না পারেন কিংবা তাদের খাবার খাওয়াতে না পারেন। পাশাপাশি পর্যটকরা হাতি এবং অন্যান্য বন্যপ্রাণী থেকে যেন সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখেন, সেই আর্জিও জানিয়েছেন তিনি। 

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে