দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মালব্য নগরে এক অভিজাত হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ২১ জনের। যাদের অধিকাংশ বিদেশি নাগরিক। ওই অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভয়াবহ ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন দুই মহিলা। সেই ভিডিও দেখে অনেকেই শিউরে উঠেছেন।  

বুধবার (৩ জুন)  দক্ষিণ দিল্লিতে সকাল ৯টা নাগাদ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বাহিনী। হাউজ রানি এলাকায় অবস্থিত ‘ফ্লোরিশ স্টে’ (Flourish Stay) নামের অভিজাত হোটেলকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। জানা গিয়েছে, পাঁচতলা ওই হোটেলে নিচতলায় থাকা একটি রেস্তোরাঁতে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের আরেকটি হোটেল ‘মিকাসা ইন’ (Micasa Inn)-এ ছড়িয়ে পড়ে। সেই জায়গা থেকে প্রাপ্ত একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, আগুনের গ্রাস থেকে বাঁচতে মরিয়া হয়ে চেষ্টা করছেন দুই মহিলা। তাঁদের হোটেলের ওপর থেকে নিচে রাস্তায় ঝাঁপ দিতেও দেখা গিয়েছে। ভেতরে আটকা থাকা মানুষদের প্রাণে বাঁচাতে স্থানীয়রা হোটেলের নীচের রাস্তায় গদি বিছিয়ে রেখেছিলেন। দুই মহিলা সেগুলোর ওপর  ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা তাঁদের দ্রুত সেখান থেকে উদ্ধার করেন। 

 

দক্ষিণ দিল্লির এসডিএম (SDM) জিতেন্দ্র কুমার বলেন বলেছেন, ‘হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁ  ছিল। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। হোটেলের নীচে রাস্তায় স্থানীয়দের পেতে রাখা গদির উপর   কয়েকজন  ঝাঁপ দেন। তাঁদের  দ্রুত উদ্ধার করা হয়।’ স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলটিতে প্রায় ২৫টি ঘর ছিল এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি ছিলেন। তাঁদের অধিকাংশই চিকিৎসার জন্য এই দেশে এসেছিলেন। 

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি