অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  অন্ধ্রপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বুধবার রাতে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দমকল ছুটে আসে। দমকলের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই রাসায়নিক কারখানায় ওষুধ তৈরি হতো বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে দুই জন বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে তাঁরা অন্ধ্রপ্রদেশের এই রাসায়নিক কারখানায় কাজ করছিলেন। গুরুতর আহত হন ১২ জন। স্থানীয় হাসপাতালে তাঁদের বর্তমানে চিকিৎসা চলছে। তবে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা, আহতদের পাঁচ লক্ষ টাকা ও সামান্য আহতদের দুই লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রশাসনকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো