‘ইসরো’র বাঙালি বিজ্ঞানীদের উদ্যোগে প্রথম পূজিত হচ্ছেন উমা

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাশে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে ইসরো (ISRO)। মহাকাশের স্পেস ডকিং থেকে শুরু করে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) সহ একাধিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এবার ইসরোর বিজ্ঞানীরাই দুর্গা পুজোর আয়োজন করেছেন।

পুজোর মরশুমে এবার ইসরোর বাঙালি বিজ্ঞানীদের উদ্যোগে প্রথমবার আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। আমেদাবাদের ইসরো এবং পিআরএল-(PRL) এর মহাকাশ বিজ্ঞানীরা তাদের গবেষক সত্ত্বা এবং সাংস্কৃতিক মননের মেলবন্ধন ঘটাতেই একটি সাংস্কৃতিক সমিতি তৈরি করেছে। সেই সমিতি প্রথমবারের জন্য ধুমধামের সঙ্গে আয়োজন করতে চলেছে দুর্গাপুজো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু বছর ধরে ইসরোতে সরস্বতী পুজো করা হয়ে থাকে। কিন্তু সময়ের অভাবে দুর্গাপূজার মত বড় পুজোর আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এখন প্রযুক্তি উন্নত হয়েছে। এই প্রযুক্তির হাত ধরেই হাজার ব্যস্ততার মাঝে অনলাইনে পুজো প্রস্তুতির বৈঠক থেকে শুরু করে সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে। চাঁদা তোলা থেকে শুরু করে স্পন্সারশিপ জোগাড় করার মত কাজও সম্পন্ন করা হয়েছে। তাই এবার অতি সহজেই দুর্গাপুজোর আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

সারা বছর ধরে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীদের একটি কর্মক্ষেত্র। এই মহাকাশে তাদের হাতে তৈরি স্যাটেলাইট কমিউনিকেশন, রিমোর্ট সেন্সিং, ও নেভিগেশন এর পরিবেশ দিচ্ছে দেশকে। তাই এবার থিম করা হয়েছে মহাকাশ ও ধর্ম ও বাঙালির দুর্গাপুজোর ট্রাডিশনের মিশলে। ডাকের সাজের প্রতিমা গড়ছেন আমেদাবাদের মণিনগরের শিল্পীরা। ঢাকি ও পুরোহিত যাচ্ছেন বাংলা থেকে। পুজোর দিনগুলিতে ভোগের ব্যবস্থা, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস