দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঞ্চনজঙ্ঘার শিখর স্পর্শ করা প্রথম ভারতীয় পর্বতারোহীর জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: কাঞ্চনজঙ্ঘার শিখর স্পর্শ প্রথম ভারতীয় পর্বতারোহী কর্নেল (অব) প্রেম চাঁদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রেম চাঁদ দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। মঙ্গলবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রেম চাঁদের জীবনাবসানের খবরে শোকাহত বাচেন্দ্রী পাল।

প্রেম চাঁদ রাহুল-স্পিতির বাসিন্দা। ছোট থেকে পর্বতারোহনের শখ। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি বেশ কয়েকবার অভিযানে গিয়েছিলেন। ভুটান, সিকিম, গাড়োয়াল, কাশ্মীর এবং পূর্ব কারাকোরাম গিরিশৃঙ্গ স্পর্শ করার অভিজ্ঞতা রয়েছে। প্রেম চাঁদ ছিলেন একমাত্র জীবীত পর্বতারোহী, যিনি নন্দাদেবী এবং সুনন্দা দেবী চূড়া স্পর্শ করেছিলেন। সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি প্রেম চাঁদ পর্বতারোহনের প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি উত্তরকাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং অধ্যক্ষ ছিলেন। প্রতিষ্ঠা করেন হিমালয়ান আউটডোর অ্যাডভেঞ্চার অ্যাকাডেমি। পর্বতারোহনে আগ্রহীরা এখানে প্রশিক্ষণ নেন। তাঁর হাতে তৈরি বেশ কয়েকজন পর্বতারোহীর মধ্যে উল্লেখযোগ্য একটি নাম বাচেন্দ্রী পাল।

গুরুর প্রয়াণের খবরে শোকে মূহ্যমান বাচেন্দ্রী পাল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাচেন্দ্রী জানিয়েছেন, সফল পর্বতারোহনের সব কৃতীত্ব প্রেম চাঁদের। প্রেম চাঁদ তাঁর জীবনের অভিমুখ বদলে দিয়েছিল। তাঁর কাছে তিনি চিরকালের জন্য ঋণী থাকবেন। প্রেম চাঁদের প্রয়াণে শোক প্রকাশ করেছেন নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যক্ষ অজয় কোঠিয়াল।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ