প্রকাশ্যে এল এই বছরের প্রথম অমরনাথ গুহার ছবি, চলছে রেজিস্ট্রেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পরে চলতি বছরের ৩০ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। ইতিমধ্যেই গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে এই যাত্রার রেজিস্ট্রেশনের কাজ। মনে করা হচ্ছে, দুবছর বন্ধ থাকার কারণে এই বছর বিপুল দর্শনার্থী ভিড় জমাবেন এই পুণ্যভূমিতে। চলতি বছরে অমরনাথে প্রায় আট লক্ষ ভক্তের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই ভক্তকুলের উৎসাহ, উদ্দীপনা বাড়িয়ে বুধবার বিকেলে প্রকাশ্যে এল অমরনাথের শিবলিঙ্গের ছবি। এদিন বিকেলেই সামনে এসেছে অমরনাথ গুহার এই চিত্র, যাতে দেখা গিয়েছে যাত্রার জন্য সম্পূর্ণ রুপে প্রস্তুত এই গুহা।

উল্লেখ্য, এর আগেই জানানো হয়েছিল যে আগামী ৩০ জুন থেকে শুরু হবে এই যাত্রা। চলবে আগস্ট মাসের ১১ তারিখ অর্থাৎ রাখি বন্ধনের দিন পর্যন্ত। মোট ৪৩ দিন ধরে চলবে এই যাত্রা। ইতিমধ্যেই চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ ১১ তারিখ থেকে শুরু হয়েছে এই যাত্রার রেজিস্ট্রেশন। অমরনাথ যেতে পারবেন যাঁদের বয়স ১৩ থেকে ৭৫-য়ের মধ্যে। মহিলাদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। ছ মাসের গর্ভবতী মহিলাদের অমরনাথ যাত্রার অনুমতি মেলে না। এছাড়া হার্টের সমস্যা কিংবা শ্বাসকষ্ট জনিত গুরুতর সমস্যা রয়েছে যাদের তাঁরা এই যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই যাত্রা সম্প্রকিত যাবতীয় তথ্যাদি সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে এই যাত্রার রেজিস্ট্রেশনের জন্য কি কি করতে হবে এবং কোন কোন সরকারি নথি সঙ্গে রাখতে হবে যাত্রার সময়ে।   

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে