ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য ছিল গ্রিসে পাড়ি জমানো। বৈধ ভিসা নিয়েই বাংলাদেশ থেকে এসে ডেরা বেঁধেছিল রাজধানী দিল্লিতে। কিন্তু সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্বেও অবৈধভাবে ডেরা বেঁধে দিব্যি বসবাস করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। সামান্য ঝগড়ার জেরেই পাকড়াও হলেন পাঁচ বাংলাদেশি। দিল্লির মুখার্জিনগর থানার পুলিশ ইন্দিরা বিকাশ কলোনি থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৯ মে) দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দুই ব্যক্তি নিজেদের মধ্যে বাংলা ভাষাতেই ঝগড়া করছিলেন। দুজনের ভাষা শুনে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারাই থানায় বিষয়টি জানান। এর পরেই ওই দুই ব্যক্তির সন্ধানে বিশেষ অভিযান শুরু করে মুখার্জিনগর থানার একটি টিম। দ্রুতই ওই দুজনকে পাকড়াও করা হয়। তাদের জেরা করে জানা যায়, ইন্দিরা বিকাশ কলোনিতে একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁরা। তাদের সঙ্গে আরও তিন বাংলাদেশি রয়েছেন। এর পরেই ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

জেরার মুখে ধৃতরা জানিয়েছেন, ‘গ্রিসে পাড়ি জমানোর উদ্দেশ্য নিয়েই ভিসার জন্য গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ থেকে দিল্লি এসেছিলেন। গ্রিসের ভিসা ও চাকরির জন্য প্রথমে হোটেলেই উঠেছিলেন। কিন্তু ক্রমশই রসদ ফুরিয়ে যায় এবং ঢাকার ভারতীয় দূতাবাসের দেওয়া ভিসার মেয়াদও শেষ হয়ে যায়। তখন গণপতি বিশ্বাস নামে এক ব্যক্তির সহযোগিতায় ইন্দিরা বিকাশ কলোনিতে একটি ভাড়া বাড়িতে ডেরা বাঁধেন। যিনি ভাড়া বাড়ি জোগাড় করে দিয়েছিলেন সেই গণপতি বিশ্বাসের বাড়ি পশ্চিমবঙ্গের মালদায়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত পাঁচ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।’

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ