ইস্তফা পাঁচ মেঘালয় বিধায়কের, যোগ দিচ্ছেন ইউনাইটেড ডেমোক্র্যাটি পার্টিতে

আজই যোগ দেবেন ইউনাইটেড পার্টিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: আর কিছুক্ষণ বাদে নির্বাচন কমিশন মেঘালয়-সহ তিন রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবেন। তার আগে ভারতের এই পার্বত্য রাজ্যে ঘটল রাজনৈতিক পালাবদল। পাঁচ বিধায়ক বুধবার দলীয় সদস্যপদে ইস্তফা দিয়েছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এরা ইউনাইটেড ডেমক্র্যাটিক ফ্রন্টে যোগ দিতে চলেছেন। এই পাঁচ বিধায়কের মধ্যে দুইজন কংগ্রেসের। দুই বিধায়কই সাসপেন্ডেড। দুুই সাসপেন্ডেড বিধায়ক হলেন পিটি সোয়াকমিয়ে এবং মেরালবর্ন সিয়েম। একজন তৃণমূলের। পদত্যাগী তৃণমূল বিধায়ক হলেন সিতলাং পালে। হিল স্টেট পিপলস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন রেনিকতং এল তোঙ্গার। নির্দল বিধায়ক লাম্বর মাননিয়াংও ইস্তফা দিয়েছেন। 

এরা যে ইস্তফা দেবেন সেটা গতকাল জানিয়েছিলেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মেতবাহ লিংদোহ। তবে কারা ইস্তফা দেবেন সে ব্যাপারে অবশ্য তিনি খোলসা করেননি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মেতবাহ লিংদোহ বলেন, কয়েকটি দলের বিধায়কের সঙ্গে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের কথা চলছে। বুধবার তারা ইস্তফা দেবেন। যোগ দেবেন ইউনাইটেড ডেমোক্র্য়াটিক পার্টিতে। মেঘালয়ের চলতি বিধানসভা থেকে বেশ কয়েকজন বিধায়কের ইস্তফা দেওয়ার ডল বইতে শুরু করে অনেক আগে থেকে। ১৩জন বিধায়ক আগেই ইস্তফা দেন। এবার পাঁচ বিধায়ক ইস্তফা দিলেন। মোট পদত্যাগী বিধায়কের সংখ্যা বেড়ে হল ১৮। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় বিধায়কের সংখ্যা কমে ৪২। ইউনাইটেড  ডেমোক্র্যাটিক পার্টি আসন্ন মেঘালয় বিধানসভা নির্বাচনে সব কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে। 

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর মেঘালয় সফরের আগে নয়া ক্যাম্পেন সং

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকে মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের