বরের চোখের সামনেই কনেকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, তার পর যা ঘটল …

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: জীবনের নতুন ইনিংস শুরু করার আনন্দের রেশ নিমিষেই বদলে গেল ভয়ঙ্কর আর দুঃসহ অভিজ্ঞতায়। বরের সঙ্গেই গাড়িতে চেপে বাপের বাড়ি ফিরছিলেন নববধূ। আচমকাই গাড়ির সামনে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হল দুষ্কৃতীরা। তার পরে গাড়ির কাঁচ ভেঙে বরের চোখের সামনে থেকেই তুলে নিয়ে গেল কনেকে। নবপরিণীতা স্ত্রীকে অপহরণের হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেতে হল বরকে। যদিও অভিযোগ পাওয়ার পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাঁপিয়ে নববধূকে অপহরণকারীদের কব্জা থেকে উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ। অপহরণে জড়িত থাকায় পাঁচজনকে হাতেনাতেই পাকড়াও করেছে। বাকি দুই অপরাধীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি। হাড়হিম কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের গুনায়।

মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপা ডুডবে জানিয়েছেন, ‘গত শনিবার (১ মার্চ) বিয়ে হয়েছিল অপহৃতা নববধূর। রবিবার (২ মার্চ) সকালে স্বামীর সঙ্গেই রাজস্থানের সোয়াই-মাধোপুর জেলায় নিজের বাপের বাড়ি ফিরছিলেন। গুনা জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে ৪৬ নম্বর জাতীয় সড়কের কাছে একটি কালো রংয়ের স্করপিও নবদম্পতির গাড়ির পথ রোধ করে। তার পরে ওই গাড়ি থেকে সাত দুষ্কৃতী নেমে এসে নবদম্পতির গাড়ির কাঁচ ভেঙে বলপূর্বক নববধূকে তুলে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করায় বরকেও মারধর করে। প্রথমে ঘটনায় খানিকটা হতচকিত হয়ে পড়লেও পরে বুদ্ধি করে স্থানীয় থানায় হাজির হয়ে গোটা ঘটনা খুলে বলেন।’

এসডিপিও’র কথায়, ‘অভিযোগ পেয়েই কালো রংয়ের স্করপিও গাড়ির নম্বর ধরে অপহরণকারীদের পিছু তাড়া করে পুলিশ। চার জনকে ইন্দোর থেকে এবং একজনকে দেওয়াস থেকে পাকড়াও করা হয়। অপহৃতা নববধূকেও উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার নাটের গুরু আকাশ বানজারা নামে ২০ বছরের এক যুবক। তার হেফাজত থেকে অপহরণকাণ্ডে ব্যবহৃত  কালো রংয়ের স্করপিও গাড়িটি উদ্ধার হয়েছে। ওই অপহরণ কাণ্ডের পিছনে কোনও রহস্য রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার