দিল্লির মেয়র নির্বাচন চেয়ে শীর্ষ আদালতে আম আদমি পার্টি

আগামিকাল শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মেয়র নির্বাচন নিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার আপের মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয় নিজেই মামলা দায়ের করেছেন। আগামিকাল শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে। 

গত বছর দিল্লির পুর নিগম নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতে পেয়েছিল আপ। টানা ১৫ বছর বাদে রাজধানীর পুর পরিষেবার ভার হাতছাড়া হয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপির। ২৫০ আসনের মধ্যে ১৩৪ আসনে জয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। বিজেপির ভাগ্যে গিয়েছে মাত্র ১০৪টি আসন। মেয়র পদে কাউন্সিলর ছাড়াও দিল্লির সাত লোকসভা সাংসদ, রাজ্যসভার তিন সাংসদ ও বিধানসভার ১৪ বিধায়ক পদাধিকার বলে ভোট দেন। সব মিলিয়ে ২৭৪ জন ভোটদাতার মধ্যে আপের রয়েছে ১৫০ সদস্য। কিন্তু রাজধানীর পুরসভা হাতছাড়া হওয়া কিছুতেই হজম হচ্ছে না পদ্ম নেতাদের।

তাই দু’দুবার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও বিজেপির বাধায় ভোটাভুটি করানো যায়নি। গত ৬ জানুয়ারি মেয়র ভোট ঘিরে কার্যত মল্লযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন আপ ও বিজেপি কাউন্সিলররা। ফলে ভেস্তে গিয়েছিল নির্বাচন। মঙ্গলবার ফের মেয়র নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছিল। কিন্তু আবারও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি ও আপ প্রতিনিধিরা। ফলে ভেস্তে যায় নির্বাচন। আপের অভিযোগ, ‘নির্বাচনে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না বিজেপি নেতারা। তাই ঘুরপথে দিল্লি পুরসভা দখল রাখতে চাইছেন তাঁরা। আর এ ক্ষেত্রে তাঁদের এজেন্ট হিসেবে কাজ করছেন মোদি সরকারের পোষ্যভৃত্য উপরাজ্যপাল বিনয় সাক্সেনা।’ মেয়র নির্বাচন না হওয়ার ফলে দিল্লিবাসী পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আপ কাউন্সিলর শেলি ওবেরয়।

৫ জুলাই কোথায় বসবে আমিরের বিয়ের আসর? অতিথি কারা? জানালেন সুপারস্টার নিজেই

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?