নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় জরুরি অবস্থা। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। সেই ঘটনা এবার জায়গা  করে নিয়েছে  স্কুলের পাঠ্যপুস্তকে। প্রথমবারের মতো নবম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থার ঘটনা অন্তর্ভুক্ত করেছে NCERT। যে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। জাতীয় শিক্ষা নীতি (এনইপি) ২০২০-এর অধীনে স্কুলের পাঠ্যক্রমে আনা বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।  

নবম শ্রেণির একটি পাঠ্যপুস্তকে জরুরি অবস্থাকে ‘অন্যতম প্রধান চ্যালেঞ্জ’ হিসেবে তুলে ধরা হয়েছে, কারণ সেই সময়ে অধিকাংশ মৌলিক অধিকার স্থগিত রাখা হয়েছিল। নতুন পাঠ্যপুস্তক ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ (Understanding Society: India and Beyond)-এ এই প্রসঙ্গটিকে তুলে ধরা হয়েছে। এনসিইআরটি-র একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এই প্রথমবার নবম শ্রেণির পাঠ্যবইয়ে জরুরী অবস্থার ওপর একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। নতুন পাঠ্যবইয়ে জরুরি অবস্থার ঘটনাবলিকে শুধু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকারের গুরুত্ব বোঝানোর মাধ্যম হিসেবেও তুলে ধরা হয়েছে। বইটিতে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের ভূমিকার ওপরও আলোকপাত করা হয়েছে।

আরও পড়ুন: রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

জরুরি অবস্থার পাশাপাশি, পাঠ্যপুস্তকটিতে গণতান্ত্রিক চর্চার প্রতিবন্ধকতা হিসেবে ভুল সংবাদ, ভুলতথ্য, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, সরকারি বিধি লঙ্ঘন, দারিদ্র্য, আঞ্চলিকতাবাদ, সামাজিক বৈষম্য এবং লিঙ্গবৈষম্যের মতো বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বইয়ের ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘ভারতে গণতন্ত্রের প্রতি অন্যতম বড় একটি চ্যালেঞ্জ নথিভুক্ত হয়েছিল যখন ১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থা জারি করা হয়। ১৯৭০-এর দশকের শুরুতে ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছিল। ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সুশাসনের অভাবের অভিযোগ ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল।’ উল্লেখ্য, সম্প্রতি দেশে জরুরি অবস্থা ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক স্তরে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই NCERT-এর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান