‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষ অতিষ্ঠ, বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন,  ঠিক সেই সময়েই ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ২০০ ফুট উঁচু একটি টাওয়ারের চূড়ায় উঠে বসলেন এক নাবালিকা।  যা ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক। এটি কোনো সিনেমার শুটিং ছিল না, ঘটেছে বাস্তবেই।  তার একটাই দাবি, প্রেমিকের সঙ্গে অবিলম্বে বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে তিনি টাওয়ার থেকে নামবেন না। নীচে উদ্বেগ উৎকণ্ঠায় দাঁড়িয়ে ছিল পুলিশ কর্মী থেকে শুরু করে শতাধিক মানুষ। সকলে  নাবালিকাকে নামানোর চেষ্টা করলেও তরুণী নামতে রাজি ছিল না।   

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুরে চণ্ডী থানা এলাকার বাহিয়ারা গ্রামে ।  ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।   গত মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এক নাবালিকা এতটাই প্রেমে মগ্ন হয়ে পড়েছিল যে, নিজের জীবনের কথাও ভাবেনি। ২০০ ফুট উঁচু একটি BSNL  টাওয়ারের চূড়ায় উঠে সে ঘণ্টার পর ঘণ্টা তার দাবিতে অটল ছিল। তার একমাত্র দাবি ছিল, “আমার প্রেমিকের সঙ্গে  আমার বিয়ে দাও।” গ্রামবাসীরা তাকে অনুনয়-বিনয় করলেও, চূড়ায় বসে থাকা মেয়েটি নির্বিকার ছিল। অবশেষে  মনস্তাত্ত্বিক পদ্ধতি অবলম্বন করে নামিয়ে আনা হয়েছে।  

আরও পড়ুন‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

খবর পেয়ে চণ্ডী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকেশ রোশন এবং মহিলা এসআই মধু কুমারী তাদের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বোঝানোর প্রক্রিয়া শুরু হলে মহিলা আধিকারিক  একটি মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করেন। তিনি মেয়েটিকে আশ্বাস দেন যে তাকে  তাঁর  প্রেমিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টা এবং ‘ আশ্বাসের’ পর অবশেষে নাবালিকাকে  নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

 জানা গিয়েছে, ওই নাবালিকা  চার দিন আগে সানাদিয়া গ্রামে তার প্রেমিকের সঙ্গে  থাকতে  বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তার পরিবার তাকে ফিরিয়ে এনেছিল, কিন্তু এবার ভালোবাসার প্রতি তার জেদ তাকে  টাওয়ারের শিখরে পৌঁছে দেয়। বর্তমানে পুলিশ তার কাউন্সেলিং করার পর পরিবারের  হাতে  তুলে দেয়। অনেকেই বলছেন  ভোজপুরের এই ঘটনা প্রমাণ করে যে, আবেগ যখন তীব্র হয়,  তখন মানুষ নিজের জীবন আর আকাশছোঁয়ার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না।  

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির