২০ বছর নিখোঁজ, অবশেষে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক

মাথার দাম ছিল ২৫ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: নিখোঁজ ছিলেন ২০ বছর। অবশেষে পুলিশের জালে বিহারের প্রাক্তন বিধায়ক রঞ্জন তিওয়াড়ি। উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের যৌথ একটি দল তাঁকে রক্সৌল থেকে গ্রেফতার করে। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। তাঁর মাথার দাম ধরা ছিল ২৫ হাজার টাকা।

পূর্ব চম্পারন জেলা পুলিশ সুপার কুমার আশীস জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক রঞ্জন তিওয়াড়ির বিরুদ্ধে ১৯৯৮ সালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ছিল। ঘটনার পর থেকে বিধায়ক নিখোঁজ ছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে রক্সৌলে আত্মগোপন করে রয়েছেন বিধায়ক। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ ও বিহার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়েন রঞ্জন তিওয়াড়ি। গুলি চালানোর ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। রঞ্জন তিওয়াড়িকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রক্সৌলের অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রপ্রকাশ জানিয়েছে, বিধায়ক রক্সৌল হয়ে কাঠমাণ্ডু পালিয়ে যাওয়ার ছক ছিল প্রাক্তন বিধায়কের। গোপন সূত্রে এই খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও বিহার পুলিশের একটি দল রক্সৌল পৌঁছয়। সীমান্ত দিয়ে যাওয়ার সময় প্রাক্তন বিধায়ক ধরা পড়ে যান। প্রাক্তন এই বিধায়কের বিরুদ্ধে বিহার পুলিশ কোনও মামলা রুজু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিহার পুলিশ প্রাক্তন ওি বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করবে। দীর্ঘ ২০ বছর আত্মগোপন থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় পুলিশ বেশ বড় ধরনের সাফল্য বলে মনে করছে।

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম