তৃণমূলে যোগ দিয়েই বড় পদ পেলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেসের সঙ্গে প্রায় ৪০ বছরেরও বেশি পুরনো সম্পর্ক ভেঙে হাত শিবির ছেড়ে পাকাপাকিভাবে ঘাসফুলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফালেইরো। ফলে তাঁর হাত ধরেই এবার গোয়ায় জোড়াফুল

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন দু’বারের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো (LuiZinho Falerio)। এরমধ্যেই তাঁকে বড় পদে মনোনয়ন দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বড় দায়িত্বও দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হল লুইজিনহো ফালেইরোকে সর্বভারতীয় সহ সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও টুইট করে জানান লুইজিনহোর নতুন দায়িত্বের কথা। তিনি এও জানান, তাঁকে এই পদে মনোনীত করেছেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের সঙ্গে প্রায় ৪০ বছরেরও বেশি পুরনো সম্পর্ক ভেঙে হাত শিবির ছেড়ে পাকাপাকিভাবে ঘাসফুলে যোগ দিয়েছিলেন লুইজিনহো ফালেইরো। ফলে তাঁর হাত ধরেই এবার গোয়ায় জোড়াফুল ফোটাতে মরিয়া তৃণমূল। ইতিমধ্যেই গোয়ার পানাজিতে দলীয় কার্যালয় চালু করে দিয়েছে তৃণমূল। রোজই কেউ না কেউ যোগ দিচ্ছেন জোড়াফুলের পতাকা তলে। ফলে সংগঠন দ্রুত বিস্তার পাচ্ছে দেশের পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রাজ্যে। এরমধ্যেই জানা গিয়েছে আগামী ২৮ জানুয়ারি উত্তরবঙ্গ সফর শেষে গোয়া যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই লুইজিনহো ফালেইরোকে এই গুরুদায়িত্ব দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, তিনি খুব শীঘ্রই গোয়া যাবেন। তবে তাঁর গোয়া যাত্রার দিনক্ষণ জানা না গেলেও স্বয়ং দলনেত্রীর গোয়া যাওয়া কার্যত নিশ্চিন্ত। ফলে ওই রাজ্যে তৃণমূলের প্রভাব আরও বাড়বে বই কমবে না। দেশের উত্তর পূর্ব অংশে ত্রিপুরা ও অসম ছাড়াও বর্তমানে দেশের পশ্চিমাঞ্চলের গোয়ায় ক্ষমতা দখলও পাখির চোখ করেছে তৃণমূল। বিজেপি শাসিত এই রাজ্যের মানুষ বিজেপির উপর যথেষ্ট ক্ষুব্ধ বলেই দাবি করেছেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা গোয়ার দু’বারের মুখ্যমন্ত্রী এবং সাতবারের কংগ্রেস সাংসদ লুইজিনহো ফালেইরো।

তিনি এও জানিয়েছিলেন, প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনার পরই তিনি বুঝেছিলেন দিদিই (মমতা বন্দ্যোপাধ্য়ায়) হচ্ছে একমাত্র শক্তি, যার হাত ধরে শাপমুক্তি ঘটবে গোয়ার। যাকে অপমান করে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি দিয়ে ভয় দেখিয়েও নোয়ানো যায়নি। তাই এই দেশে দিদির মতোই একজন নির্ভিক লিডার দরকার বলে জানিয়েছেন লুইজিনহো ফালেইরো।

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?