স্বামীর সঙ্গে অশান্তি, চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিল স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর সঙ্গে মনমালিন্য। রাগের বশে  চার সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ি ছাড়েন । এরপর সন্তানদের নিয়ে তিনি ঝাঁপ দেন কুয়োতে। তবে এই ঘটনার পর ওই মহিলা প্রাণে বাঁচলেও চার সন্তান ঘটনাস্থলে প্রাণ হারায়। এমনই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায়  স্বামী রোডু সিং মারধর করে স্ত্রী সুগনা বাঈকে। যারজেরে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে কাছের একটি স্কুলে আশ্রয় নেন সুগনা। সেখানে রাত কাটানোর পর ভোর ৬টা নাগাদ ওই মহিলা সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন।এই ঘটনার পর স্থানীয়রা কুয়ো থেকে সুগনাকে উদ্ধার করতে পারলেও সন্তানদের বের করতে পারেনি। পুলিশ এসে চার সন্তানকে মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ১১ বছরের অরবিন্দ, ৯ বছরের অনুশা, ৬ বছরের বিট্টু এবং ৩ বছরের কার্তিক।  

ইতিমধ্যেই মন্দসৌর জেলার পুলিশ নিহত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মহিলা তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ওই মহিলার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এদিনের এই মর্মান্তিক ঘটনা নিয়ে  তদন্তে নেমেছে পুলিশ।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস