মহারাষ্ট্রে আরও একটি পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত ৯

নিহত চার জন পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের নাসিকে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে। নিহত চার জন পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর মহারাষ্ট্রের নাসিক জেলার ডিন্ডোরি তালুকে (Dindori taluka) একটি জিপের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নয়জন আহত হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ভানি-সাপুতারা (Vani-Saputara)মহাসড়কের খোরি ফাটার (Khori Phata) কাছে। চার চাকার গাড়িটি সাপুতারা থেকে ভানির দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে জিপটি আসছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানিয়েছে নিহতদের নাম যথাক্রমে, বিনায়ক গোবিন্দ ক্ষীরসাগর (৩৭), যোগেশ দিলীপ ওয়াঘ (১৮), যতীন অনিল ফাওদে (২৩) এবং রবীন্দ্র মতিরাম চভান (২২), সকলেই ভানির মোথা কলিওয়াড়ার বাসিন্দা৷ দুর্ঘটনার ফলে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নাসিক জেলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়