আরব সাগরে হেলিকপ্টার দুর্ঘটনায় হত ONGC-র তিন কর্মী-সহ চার

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নামতে গিয়ে বিপত্তি।

নামার কথা ছিল ওএনজিসি’র (ONGC) সাগর কিরণ রিগে।  হেলিকপ্টার (helicopter) নামে  উত্তাল আরব সাগরে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সংস্থার তিন কর্মী-সহ চার।  দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে (helicopter)  দুই পাইলট মিলিয়ে ছিলেন নয়জন। প্রাথমিক খবরে জানা গিয়েছিল, নয়জনকেই জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিকেলের দিকে খবর আসে,  নয়জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হেলিকপ্টারটি (helicopter)একটি বেসরকারি সংস্থার। ওএনজিসির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। 

সংস্থার এক পদস্থ আধিকারিক দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানান, মুম্বই উপকূল (Mumbai coast)  থেকে ১১১ কিলোমিটার পূর্বে ওএনজিসির সাগর কিরণ রিগে হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল। নামতে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ওএনজিসির(ONGC) কর্মী। দ্বিতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি ( এই খবর লেখা পর্যন্ত)।  এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাহল হল কী কারণে হেলিকপ্টারটিকে জরুরী অবতরণ করতে হয়? সংস্থার তরফ থেকেও এই জরুরী অবতরণ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। 

ওএনজিসি (ONGC)এর আগে  এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে তাদের  টুইটার অ্যাকাউন্টে লেখে, ‘বম্বে হাই এলাকায় তাদের ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। উদ্ধারকারী নৌকার সাহায্যে প্রথমে চার জন এবং পরে আরও এক জনকে উদ্ধার করা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ চলছে।’ বিকেলে টুইটট করে জানায় দুর্ঘটনায় মৃত্যুর খবর। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। 

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস