তেলেঙ্গানায় লরির ধাক্কায় নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে  ভয়াবহ  পথ দুর্ঘটনা। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার তেলেঙ্গানার হানমকোন্ডা জেলায়। জানা গিয়েছে, শুক্রবার ভোরে একটি লরির ধাক্কায় একটি গাড়িতে থাকা চারজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তিন জন। পুলিশ জানিয়েছে, হানমকোন্ডা জেলার এলকাতুর্থি মণ্ডলে বিপরীত দিক থেকে আসা একটি লরি গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়। শুধু তাই নয় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতদের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় নিহতরা এতুরনগরমের বাসিন্দা। তবে কি করে এই ভয়াবহ দুর্ঘটনার ঘটনাটি ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয় এরআগে নিয়ন্ত্রণ হারিয়ে মহারাষ্ট্রের নাগপুরে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ছয় জন। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লরির ধাক্কায় প্রাণ হারালেন তেলেঙ্গানার চারজন বাসিন্দা। বারবার কি করে এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই এই ঘটনার জেরে প্রশাসনিক ভুমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, এদিনের তেলেঙ্গানায় দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে । এমনকি সিসিটিভি ফুটেজও দেখা হবে বলে জানা গিয়েছে। আচমকাই রাতে এই ঘটনার জেরে হানমকোন্ডা জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন