তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু, আতঙ্ক এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র এই গরমে  ফল হিসেবে তরমুজ কমবেশি সকলেই পছন্দ করেন। এই ফল শরীরে জলের ঘাটতিও মেটায়। কিন্তু সেই তরমুজ যে প্রাণ কাড়বে তা ভুলেও ভাবেনি কেউ। দক্ষিণ মুম্বইয়ের পাইধোনিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তরমুজ খেয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের ।  

জানা গিয়েছে ওই পরিবারের সদস্যরা তরমুজ খাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোররাতে ঘটা এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘাটি গলিতে নিজেদের বাড়িতে তরমুজ খাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে বমি, মাথা ঘোরা ও পেটে ব্যথাসহ একাধিক গুরুতর উপসর্গ দেখা দেয়। রবিবার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের অবস্থার দ্রুত অবনতি ঘটে।  চারজনকে দ্রুত বেসরকারি   হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একজনকে মৃত ঘোষণা  করা হয়।   বাকি তিনজনের কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। 

আরও পড়ুন: গ্রীষ্মে সুস্থ অন্ত্রের চাবিকাঠি ,ডায়েটে আনুন এই স্বাস্থ্যকর খাবার

মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের দুই সন্তান। নিহতদের আব্দুল্লাহ ডোকাদিয়া (৪০), নাসরিন ডোকাদিয়া (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩) নামে চিহ্নিত করা হয়েছে। বাবা-মা ও সন্তানদের একসঙ্গে মৃত্যুতে স্বাভাবিক ভাবে উঠছে একাধিক প্রশ্ন। চারটি মৃতদেহের  ময়নাতদন্ত করা হয়েছে।  কীভাবে মৃত্যু হয়েছে ,  ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হয়ে যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ । 

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ