‘স্বাধীনতা আমাদের সুরক্ষা কবচ’, দেশবাসীকে বার্তা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই বিশেষ দিন। সকাল থেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন একের পর এক রাজনৈতিক নেতৃত্ব। এই আবহে  স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,’ সমস্ত দেশবাসীকে জানাই  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের স্বাধীনতা কেবল একটি শব্দ নয়। এটি আমাদের বৃহত্তম সুরক্ষা কবচ। যা সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করে। জয় হিন্দ।‘

অন্যদিকে  স্বাধীনতা দিবসের সকালে এক্স হ্যান্ডেলে গণতন্ত্র ও সংবিধান রক্ষা নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লেখেন,’ গণতন্ত্র ও সংবিধান আমাদের ১৪০ কোটি ভারতীয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি রক্ষা করব। কেন্দ্রের সরকারের অসাংবিধানিক মনোভাব বন্ধ করতে হবে।‘ একথায় স্বাধীনতা দিবসের দিনও কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করতে ছাড়েনি হাত শিবির।

পাশাপাশি সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সরকার পুতুল বানিয়ে ফেলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন খাড়গে। এছাড়াও এদিন কংগ্রেসের  সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি। পাশে ছিলেন রাহুল গান্ধি এবং সনিয়া গান্ধি।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6