প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে আসছেন ফরাসি প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছে মোদি সরকার। আগামী বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ পত্রপাঠ ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রিয় বন্ধুর কাছে জোর ধাক্কা খেয়ে খানিকটা মুষড়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই ধাক্কা সামলাতে আর এক বন্ধু ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি করে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতি বছরই প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। ভারতীয় সেনার তিন বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের পক্ষ থেকে বিশেষ মহড়া প্রদর্শিত হয়। তাছাড়া বিভিন্ন রাজ্য সরকারের পাঠানো ট্যাবলোও কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ। প্রতি বছরই একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি করে নিয়ে আসা হয়েছে।

আগামী বছরই দেশে লোকসভা ভোট রয়েছে। আর ওই লোকসভা ভোটের আগে নিজেকে ‘বিশ্বগুরু’ হিসাবে তুলে ধরার জন্য দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজকে বিশেষ হাতিয়ার করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে না পারার কথা জানানোর পরে বিকল্প খোঁজার কাজ শুরু হয়েছে। ভারতের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্বের কথা মাথায় রেখে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল  ম্যাক্রোঁকে প্রধান অতিথি করে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোনও অঘটন না ঘটলে ফরাসি প্রেসিডেন্টের আসা নিশ্চিত।

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়