ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যাফেতে বসে প্রেমিকের সঙ্গে গল্প করছিলেন তরুণী। চারপাশে তখন স্বাভাবিক পরিবেশ। দু’জনে নিজেদের মতো কথা বলছিলেন। কিন্তু সেই মুহূর্তেই সেখানে আচমকা হাজির তরুণীর দুই দাদা। বোনকে এক যুবকের সঙ্গে ক্যাফেতে দেখে তাঁদের রাগ চরমে ওঠে। এরপর ক্যাফের বাইরে ওই যুবককে ঘিরে শুরু হয় মারধর। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় তাঁর মোটরবাইকও। গোটা ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে পুলিশের।

ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মীরাপুরের। জানা গিয়েছে, গত ৩ অক্টোবর একটি পিজ়্জা ক্যাফেতে গোবিন্দ নামে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তরুণী। দু’জনে সেখানে বসে গল্প করছিলেন। আচমকাই ক্যাফেতে পৌঁছন তরুণীর ভাই সোনু এবং তাঁর মামাতো ভাই অতুল। বোনকে ওই যুবকের সঙ্গে দেখে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

অভিযোগ, ক্যাফে থেকে বেরিয়ে গোবিন্দকে ঘিরে ধরে তাঁরা মারধর শুরু করেন। কেন তরুণীর সঙ্গে তিনি সেখানে এসেছেন, তা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়। এক সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুবকের মোটরবাইকেও ভাঙচুর করা হয়। কাছের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনার ছবি। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে আসার পর মীরাপুর থানায় মামলা রুজু করা হয়। অভিযুক্ত সোনু ও অতুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC