গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ বিসর্জন শেষে বাড়ি ফেরার পথেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শুক্রবার রাতে রাঙ্গা রেড্ডি জেলার পালামাকুলা গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাহবুবনগর জেলার নবাবপেট মণ্ডলের মেত্তুগাড্ডা থান্ডা এলাকার কয়েকজন বাসিন্দা গণেশ বিসর্জন দিতে গিয়েছিলেন। বিসর্জন শেষে ইনোভা গাড়িতে করে শামশাবাদের দিকে ফিরছিলেন তাঁরা। পালামাকুলার কাছে আচমকাই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর রাস্তার পাশে থাকা একটি কালভার্টে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার গতি বেশি থাকায় ইনোভাটি উল্টে যায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির ভিতরে থাকা চার যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন পুলিশ ও উদ্ধারকারী দল। গুরুতর আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শামশাবাদের ট্রাইডেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

মৃতদের মধ্যে রয়েছেন কেথাবথ লিম্বিয়া (৫৪), তাঁর স্ত্রী কেথাবথ যমুনা (৪৫), কাট্রাবথ মানসিংহ (৪৮) এবং কেথাবথ বাসরাম (৪৫)। পুলিশ জানিয়েছে, লিম্বিয়া, মানসিংহ ও বাসরাম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যমুনা গৃহবধূ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে গাড়ির গতিবেগ, রাস্তার পরিস্থিতি এবং চালকের অবস্থার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে। গণেশ বিসর্জনের পর একই পরিবারের চার জনের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ মৃতদের পরিজন ও স্থানীয়রা।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র