জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাঁসিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রাণ হারালেন প্রয়াত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের ছোট ছেলে আবান আহমেদ। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ অগস্ট) উত্তরপ্রদেশের ঝাঁসিতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আতিক আহমেদের পাঁচ ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন আবান আহমেদ। তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সাদা গাড়িতে ঝাঁসির দিকে যাচ্ছিলেন। পথেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আবান আহমেদ এবং তাঁর বন্ধু সোনুর মৃত্যু হয়। এছাড়া গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবান আহমেদ ঝাঁসি জেলে বন্দি তাঁর ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই পথেই ঘটে দুর্ঘটনা। আতিক আহমেদের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে উমর আহমেদ বর্তমানে লখনউ জেলে বন্দি। আলি আহমেদ রয়েছে ঝাঁসি জেলে। তৃতীয় ছেলে আসাদ আহমেদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত হন। চতুর্থ ছেলে আহজাম বর্তমানে বাইরে রয়েছেন। আর পঞ্চম ছেলে আবান সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। ঝাঁসির সিনিয়র পুলিশ সুপার জানান, সকাল সাড়ে ১০ টা নাগাদ দুর্ঘটনার খবর আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এসইউভিটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সাংবাদিক পরিচয়ে আসা তিন দুষ্কৃতীর গুলিতে নিহত হন প্রাক্তন সাংসদ ও দাগি অপরাধী আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফ আহমেদ। এছাড়া খুন, অপহরণ ও তোলাবাজিসহ একাধিক মামলায় অভিযুক্ত আতিক আহমেদকে ২০২৩ সালের মার্চে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম