দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত দক্ষিণ লেবানন। ইজরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনার পরপরই লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এতে অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ অগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে তল্লাশি অভিযানের সময় পুঁতে রাখা একটি বিস্ফোরক বিস্ফোরিত হলে দুই ইজরায়েলি সেনার মৃত্যু হয় এবং আরও চারজন আহত হন।

জানা গিয়েছে, একটি ভবনে নিরাপত্তা তল্লাশি চালানোর সময় ওই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরকটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে নাকি পরে পোঁতা হয়েছিল সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র। ঘটনার পর প্রাথমিকভাবে ইজরায়েলি সেনাবাহিনী এই বিস্ফোরণকে হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে দাবি করেছিল। তবে পরে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎস নিহত সেনাদের স্মরণে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করেননি।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

উল্লেখ্য, গত ২৮ জুনের পর এই প্রথম দক্ষিণ লেবাননে কোনও ইজরায়েলি সেনার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হল। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মানসুরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তিবনিন শহরে ইজরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। হামলার আগে ইজরায়েলি বাহিনী অনলাইনের মাধ্যমে ওই এলাকা খালি করার সতর্কবার্তাও জারি করেছিল। গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে এমন সতর্কবার্তা এই প্রথম দেওয়া হয়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম