পঞ্জাবে বরফ তৈরির কারখানা থেকে গ্যাস লিক, নিহত ১  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই বরফ তৈরির কারখানায় গ্যাস লিক। আর  তাতেই প্রাণ হারালেন একজন কর্মী। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে এমবিডি বুকস বিল্ডিংয়ের কাছে বরফ তৈরির কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টার পর অবশেষে  চার জনকে উদ্ধার করা গিয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।  ইতিমধ্যেই সতর্কতা হিসাবে পুলিশ গোটা এলাকা সিল করে দিয়েছে।

পুলিশ জানিয়েছে,  নিহত কর্মীর দেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহত এবং আহত কারুর পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে আচমকাই স্থানীয়রা বুঝতে পারে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে বরফের কারখানা থেকে। এরপরেই খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে।

উল্লেখ্য, বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিকেজের কারণে মানুষের শ্বাসকষ্ট হয়ে থাকে। সেইজন্য যাতে না পরিস্থিতি নাগালের বাইরে না যায় তাই গোটা এলাকা সিল করে রেখেছে। স্থানীয়রা  জানিয়েছেন , গ্যাস লিকেজের কারণে তাদের চোখ জ্বলছে এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তবে কী করে বরফের কারখানা থেকে গ্যাস লিক হল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।  

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়