তিন মাসের মধ্যে উর্দিধারীদের ভুঁড়ি কমানোর নির্দেশ অসম পুলিশের ডিজির

ডিজির ওই হুঁশিয়ারি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বিশালাকায় বপু নিয়ে অনেকেই ঠিকমতো ছুটতে পারেন না। নড়তে-চড়তেই সময় পেরিয়ে যায়। তাই আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্বে থাকা উর্দিধারীদের শারীরিক সক্ষমতা ফেরাতে কঠোর পদক্ষেপের পথে হাঁটলেন অসম পুলিশের ডিজি জি পি সিং। কনস্টেবল থেকে শুরু করে থানার আইসি, সিআই সহ অসম পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের আধিকারিকদের আগামী তিন মাসের মধ্যে মেদ কমানোর নির্দেশ দিয়েছেন। মেদ নিয়ন্ত্রণে না আনলে অবসরে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর ডিজির ওই হুঁশিয়ারি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে।

সম্প্রতি সুরায় আসক্ত ৩০০ পুলিশ কর্মী ও আধিকারিকদের স্বেচ্ছাবসরে পাঠানোর কথা ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর তার পরে পুলিশ বাহিনী থাকা বিশালাকায় বপুর অধিকারী পুলিশ কর্মী-আধিকারিকদের মেদ ঝরিয়ে শারীরিকভাবে সক্ষম করানোর জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই নির্দেশ পাওয়ার পরেই এদিন বাহিনীর অধস্তন কর্মী-আধিকারিকদের বপু কমানোর নির্দেশ জারি করেছেন অসম পুলিশের ডিজি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক টুইটে তিনি জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যের বডি মাস ইনডেক্স (বিএমআই) পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন মাস আইপিএস, এপিএস আধিকারিক সহ সব পুলিশ কর্মীকে আগামী ১৫ অগস্টের মধ্যে শারীরিকভাবে ফিট হওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে। ১৬ অগস্ট থেকে পরবর্তী ১৫ দিন পুলিশ সদস্যদের  শারীরিক মাপজোক হবে। বিএমআই ৩০+ শ্রেণিতে যারা পড়বেন, তাদের ওজন কমানোর জন্য আরও তিন মাস অর্থা‍ৎ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। তার মধ্যে ওজন কমাতে না পারলে স্বেচ্ছাবসরে পাঠানো হবে।

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা খামেনি, লোকজনের সঙ্গে বসে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর